ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

নিখোঁজ শারমিনের খোঁজ মেলেনি ১৮ দিনেও, উদ্ধারে দ্রুত পদক্ষেপের দাবি

Ajker prithibi
অক্টোবর ১১, ২০২৬ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

 

আবু সুফিয়ান বাবু,

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় নিখোঁজ শারমিন আক্তারকে উদ্ধারের দাবিতে জেলা পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ, ঠাকুরগাঁও জেলা শাখার নেতারা। ঘটনার ১৮ দিন পেরিয়ে গেলেও তরুণীর সন্ধান না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তাঁকে দ্রুত উদ্ধারের আহ্বান জানিয়েছেন তাঁরা।

ঘটনাটি ঘটে গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে। উপজেলার বামুনিয়া গ্রামে শারমিন আক্তারকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে রওমিক চন্দ্র সিংহ নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় শারমিনের বাবা বালিয়াডাঙ্গী থানায় অপহরণের মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পরও শারমিনের সন্ধান না পাওয়ায় উদ্বিগ্ন তাঁর পরিবারের সদস্যরা। মেয়েকে ফিরে পাওয়ার আশায় তাঁরা প্রশাসনের সহযোগিতা কামনা করছেন। দীর্ঘ সময় ধরে তাঁর কোনো খোঁজ না মেলায় পরিবারের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে।

এদিকে শারমিনকে উদ্ধারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের জেলা শাখার ঊর্ধ্বতন নেতৃবৃন্দ। তাঁরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত উদ্ধারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

সাক্ষাৎকালে পুলিশ সুপার জানান, শারমিনকে উদ্ধারে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। তাঁকে দ্রুত খুঁজে বের করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাসও দেন তিনি।

শারমিনের সন্ধান পাওয়ার বিষয়ে এখন প্রশাসনের তৎপরতার দিকে তাকিয়ে রয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। দ্রুত তাঁকে উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার প্রত্যাশা করছেন তাঁরা।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗