ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

‎বেনাপোল সীমান্তে ১০ লাখ টাকার বেশি ভারতীয় পণ্য আটক

Ajker prithibi
অক্টোবর ১৬, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

‎
‎সেলিম রেজা তাজ,
‎যশোর সীমান্তে অভিযান চালিয়ে ১০ লাখ ৬৬ হাজার ৬৪০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস, কম্বল, মসলা, চকলেট, কসমেটিকসসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
‎
‎শুক্রবার (১৬ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল ও বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
‎
‎জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৭৮টি শাড়ি, ২টি থ্রি-পিস, ২টি কম্বল, ২ কেজি জিরা, ১২ প্যাকেট ফুচকা, ২ কেজি কিসমিস, ১ প্যাকেট সনপাপড়ি, ৩০১টি চকলেট, ১৬ কেজি পেঁয়াজের বীজ ও ১৫৫টি কসমেটিকস সামগ্রী।
‎
‎জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৬৬ হাজার ৬৪০ টাকা।
‎
‎যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যসহ পাচারকারী চক্রের সদস্যদের আটক করতে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
‎

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗