ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

নারায়ণগঞ্জে কিশোরীদের স্বাস্থ্যসচেতনতায় সেমিনার, বিতরণ স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন

Ajker prithibi
অক্টোবর ৮, ২০২৬ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি

কিশোরীদের স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, পুষ্টি ও শিক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জে ‘আজকের যত্ন, আগামীর সুস্থতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে কিশোরীদের স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়েছে।

৮ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দে Climate Resilient Campus Initiative-এর আওতায় জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।

সেমিনারে কিশোরীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, পুষ্টি, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কিশোরীদের স্বাস্থ্য ও মর্যাদা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে কিশোরীদের জন্য প্রয়োজনীয় স্যানিটেশন সুবিধা সহজলভ্য করতে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে এমন সুবিধা নিশ্চিত করা হলে কিশোরীদের স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বাড়ার পাশাপাশি তাদের নিয়মিত শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণেও ইতিবাচক ভূমিকা রাখবে।

সেমিনারে কিশোরীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বাস্থ্যসম্মত ও সহনশীল শিক্ষা পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗