ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

‎বেনাপোল বন্দরে নৌ প্রতিমন্ত্রীর পরিদর্শন, জলাবদ্ধতা নিরসনে দ্রুত কাজের আশ্বাস

Ajker prithibi
সেপ্টেম্বর ৩০, ২০২৬ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

‎
‎
‎সেলিম রেজা তাজ

‎সর্ব বৃহৎ বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রী রাজীব আহসান। ৩০ সেপ্টেম্বর বুধবার দুপুরে পূর্বঘোষণা ছাড়াই বন্দরে এসে তিনি কার্গো ভেহিকেল টার্মিনাল, ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড, পণ্য স্ক্যানিং কার্যক্রম ও বিভিন্ন পণ্যাগার ঘুরে দেখেন।
‎পরিদর্শনকালে মন্ত্রী বন্দরের অবকাঠামো, আমদানি-রপ্তানি পণ্য ওঠানামা, পণ্য খালাস প্রক্রিয়া ও সার্বিক কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে খোঁজ খবর নেন।
‎পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজীব আহসান বলেন, দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে বেনাপোল স্থলবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকায়। বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে বন্দরের বাণিজ্যিক সুবিধা বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
‎এ সময় মন্ত্রী আরো জানান, বন্দর কার্যক্রম আরও গতিশীল ও আধুনিক করতে নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে পণ্য ওঠানামা ও খালাস কার্যক্রমে শৃঙ্খলা ও গতি বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
‎জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, বন্দরের জলাবদ্ধতা নিরসনে দ্রুত কাজ শুরু করা হবে। বৃষ্টির পানি জমে পণ্য পরিবহন ও স্বাভাবিক কার্যক্রমে যে দুর্ভোগ সৃষ্টি হয়, তা কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
‎অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বন্দরের কার্যক্রমে স্বচ্ছতা ফিরিয়ে আনতে কঠোর অবস্থান সরকারের। সেবা কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
‎তিনি আরও বলেন, ব্যবসায়ী, আমদানিকারক, রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও বন্দর ব্যবহারকারীদের সুবিধা নিশ্চিত করার সাথে বন্দরের সক্ষমতা বাড়ানো প্রয়োজন।
‎এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, বেনাপোল স্থলবন্দর উপপরিচালক (ট্রাফিক) রুহুল আমীন, সিঅ্যান্ডএফ এজেন্ট সাবেক সভাপতি মফিজুর রহমান সজন ও ৯২৫ নম্বর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদ আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা মন্ত্রীকে বন্দরের কার্যক্রম, অবকাঠামো ও চলমান উন্নয়নকাজ সম্পর্কে জানান।
‎

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗