ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

দামুড়হুদায় মাদরাসা পরিচালকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Ajker prithibi
সেপ্টেম্বর ৩০, ২০২৬ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ মিনারুল ইসলাম

দামুড়হুদার কার্পাসডাঙ্গায় মারকাযুস সুন্নাহ তাহফিযুল কুরআন মাদ্রাসার পরিচালক হাফেজ তরিকুল ইসলামের ওপর নৃশংস হামলার প্রতিবাদে এবং জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার ৩০শে সেপ্টেম্বর কার্পাসডাঙ্গা বাজারে স্থানীয় সর্বস্তরের তৌহিদী জনতা, ওলামায়ে কেরাম এবং সচেতন নাগরিক সমাজের যৌথ উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে উপস্থিত বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হাফেজ তরিকুল ইসলামের উপর যে নৃশংস ও কাপুরুষোচিত হামলা চালানো হয়েছে, তা কোনো সুস্থ ও সভ্য সমাজ মেনে নিতে পারে না। ঘটনার পর বেশ কিছু সময় পার হয়ে গেলেও এবং অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসন এখনও তাদের উপযুক্ত শাস্তির আওতায় আনতে পারেনি, যা অত্যন্ত দুঃখজনক ও আশঙ্কাজনক।

’ বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে এ হামলার মূল পরিকল্পনাকারী ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায়, ভবিষ্যতে আরও কঠোর ও তীব্র গণ-আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন উপস্থিত প্রতিবাদকারীরা।

মানববন্ধনে এলাকার বিশিষ্ট আলেম-ওলামা, স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত থেকে এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন। প্রতিবাদ সমাবেশ শেষে চিকিৎসাধীন হাফেজ তরিকুল ইসলামের দ্রুত সুস্থতা এবং দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗