
মোনতাহেরুল হক আমিন।
চট্টগ্রামের বাঁশখালীতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রা.) লিমিটেডের শাখা। স্থানীয় পর্যায়ে আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা সম্প্রসারণের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা
অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার বিশ্বনাথ দাশ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাঁশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার প্রিয়াংকা চক্রবর্তী এবং বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রবিউল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ্ব ডা. মো. ফরিদুল আলম। এ সময় প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মীর মোশাররফ হোসেন, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনীসহ আমন্ত্রিত অতিথিরা ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ফিতা কেটে নতুন শাখার উদ্বোধন করেন। পরে তিনি ল্যাবরেটরির বিভিন্ন কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। বাঁশখালীর সাধারণ মানুষ যেন সুলভ মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পান, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে।
বিশেষ আলোচক ডাক্তার বিশ্বনাথ দাশসহ অতিথিরা নির্ভুল পরীক্ষার ফলাফল, মানসম্মত ডায়াগনস্টিক সেবা এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয় পর্যায়ে আধুনিক ডায়াগনস্টিক সেবার সুযোগ বাড়ার ফলে বাঁশখালীর মানুষের স্বাস্থ্যসেবা গ্রহণ আরও সহজ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।
বাঁশখালীতে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির নতুন শাখার যাত্রা স্থানীয় স্বাস্থ্যসেবা খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে—এমনটাই আশা সংশ্লিষ্টদের।


