ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

পাঁচবিবিতে দুর্গাপূজা উদযাপন কমিটির সঙ্গে পুলিশের মতবিনিময়

Ajker prithibi
অক্টোবর ১২, ২০২৬ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

দেলোয়ার হোসেন,
জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভাসহ উপজেলার আটটি ইউনিয়নে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে থানা পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) সকালে পাঁচবিবি থানা প্রাঙ্গণে থানা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তামবিরুল ইসলাম। তিনি স্বাগত বক্তব্যও দেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী পরমেশ মাহাতো, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনীল রায়, সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র দাস, এসআই আব্দুস সোবাহান, এসআই আলমগীর, এসআই সিরাজুল ইসলামসহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সম্পাদকরা। সভা সঞ্চালনা করেন এসআই আলমগীর হোসেন।
বক্তব্যে ওসি মো. তামবিরুল ইসলাম বলেন, নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা পুলিশের দায়িত্ব। পুলিশ সে দায়িত্ব যথাযথভাবে পালন করবে। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কমিটির নেতাদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, এ বছর পাঁচবিবি পৌরসভাসহ উপজেলার আটটি ইউনিয়নে মোট ৭৯টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের মাধ্যমে সরকারের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗