ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

যশোরে ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটি ঘোষণা, সভাপতি খায়রুল বাশার, সম্পাদক মুফতি আওয়াল

Ajker prithibi
অক্টোবর ৯, ২০২৬ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

 

আব্দুল্লাহ আল মামুন,

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার ৬ষ্ঠ জেলা যুব কনভেনশনে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে মাওলানা খায়রুল বাশারকে সভাপতি, মো. ইমদাদুল হোসেনকে সহ-সভাপতি এবং মুফতি আব্দুল আওয়ালকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় যশোর জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ কনভেনশন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর, আলহাজ্ব আব্দুল হালিম মিয়া, যশোর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক এইচ এম মহসিন শেখ, সহ-সভাপতি মুফতি ফুরকান আহমেদ কাশেমী, সাংগঠনিক সম্পাদক গাজী সহিদুল ইসলাম ও মাওলানা আশিক বিল্লাহ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুফতি আবুজর বিন হাফিজ। সঞ্চালনা করেন মুফতি আব্দুল করিম।
কনভেনশনে প্রধান অতিথি মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটির নাম ঘোষণা করেন। পরে প্রধান বক্তা মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব নবগঠিত কমিটির সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদককে শপথবাক্য পাঠ করান।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗