ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

দামুড়হুদায় ভয়াবহ অগ্নিকাণ্ড, এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় বিপর্যয় থেকে রক্ষা

Ajker prithibi
অক্টোবর ২, ২০২৬ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ মিনারুল ইসলাম

চুুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার খাঁনপাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দামুড়হুদা উপজেলার খাঁনপাড়া গ্রামের বাসিন্দা কিতাব আলীর ছেলে তক্কেল আলীর প্রায় ১৩ বিঘা জমির পাটের বিশাল পাটকাঠির গাঁদায় আগুন লাগে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের যৌথ ও দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় এক বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে তক্কেল আলীর পরিবার।

সরেজমিনে গিয়ে জানা যায় শুক্রবার দুপুরে হঠাৎ করেই তক্কেল আলীর বিশাল পাটকাঠির গাঁদায় আগুন জ্বলে ওঠে। শুকনো পাটকাঠি হওয়ায় মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়তে থাকে এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। এরপর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ফায়ার সার্ভিসের দল আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের তৎপরতায়
তড়িৎ পদক্ষেপের কারণে আগুন আশেপাশে ছড়িয়ে পড়তে পারেনি। ফলে ঘনবসতিপূর্ণ এই এলাকার বাসিন্দারা এবং তক্কেল আলীর পরিবার বড় ধরনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পান। স্থানীয়রা ফায়ার সার্ভিস ও প্রতিবেশীদের এই সময়োচিত ভূমিকার প্রশংসা করেছেন। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ বা প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗