ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

ঠাকুরগাঁওয়ে ২১৬ ট্যাপেন্টাডলসহ যুবক আটক

Ajker prithibi
অক্টোবর ২, ২০২৬ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ তোফাজুল ইসলাম মুন্না

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অভিযান চালিয়ে ২১৬টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. জাহাঙ্গীর (৩২) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (২ অক্টোবর) রাত ১২টা ৪০ মিনিটের দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধীন চোষপাড়া বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

নিজস্ব গোয়েন্দা তথ্য ও স্থানীয় সূত্রের ভিত্তিতে নায়েক সুবেদার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল চোষপাড়া বিওপির আওতাধীন এলাকায় অভিযান চালায়।

অভিযানের একপর্যায়ে মো. জাহাঙ্গীরকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২১৬টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে আরও জানা যায়, উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেটগুলো জব্দ করা হয়েছে। আটক যুবকের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তবে এ ঘটনায় আটক যুবকের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যেতে পারে।

আরও পড়ুন

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗