ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

জীবননগরে ৭৫ বোতল ‘উইনসেরেক্স’ সিরাপ ও মোটরসাইকেলসহ আটক এক জন

Ajker prithibi
অক্টোবর ২, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ মিনারুল ইসলাম

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘উইনসেরেক্স’ সিরাপ সহ ফিরোজ হোসেন (৩৫) নামের এক যুবককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সদস্যরা।

আজ ০২ রা অক্টোবর শুক্রবার সকালে জীবননগর ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ডিসকভার মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

​আটককৃত ফিরোজ হোসেন জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের শাখারিয়া গ্রামের বরকতুল্লাহর ছেলে।

​
​বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) দীর্ঘদিন ধরে কঠোর গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির জীবননগর বিওপির একটি বিশেষ টহল দল শুক্রবার সকাল সাড়ে ৬:৩০ টার দিকে জীবননগর ফিলিং স্টেশন চত্বরে অবস্থান নেয়।

​অভিযান পরিচালনাকারী দলের নেতৃত্ব দেন হাবিলদার হাসমত আলী। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৬৭-এমপি থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে সন্দেহজনক এক মোটরসাইকেল আরোহীকে থামানোর সংকেত দেওয়া হয়। পরবর্তীতে তার শরীর ও সাথে থাকা মোটরসাইকেল তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৭৫ বোতল ভারতীয় ‘উইনসেরেক্স’ সিরাপ উদ্ধার করা হয়।
​

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আটককৃত ফিরোজ হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া জব্দকৃত মাদকদ্রব্য, মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ তাকে জীবননগর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

​তিনি আরও বলেন, “দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ। চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো প্রচেষ্টা ভবিষ্যতেও কঠোরভাবে প্রতিহত করা হবে। বিশেষ করে দেশের যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”

​স্থানীয় সচেতন মহলের মতে, সীমান্ত এলাকাসমূহ দিয়ে এ ধরনের ভারতীয় মাদকের প্রবেশ রোধে বিজিবির এই ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকলে মাদক কারবারিরা অনেকটাই কোণঠাসা হয়ে পড়বে।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗