ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

ঠাকুরগাঁও-১ আসনে ভোটকেন্দ্রের প্রস্তুতি নিয়ে মতবিনিময়

Ajker prithibi
অক্টোবর ৭, ২০২৬ ১১:১০ পূর্বাহ্ণ
Link Copied!

 

আবু সুফিয়ান বাবু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-১ আসনের ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছে নির্বাচন কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৬ অক্টোবর) ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সভায় ভোটকেন্দ্র ব্যবস্থাপনা ও নির্বাচনী পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় ভোটগ্রহণের দিন ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে আসা-যাওয়া এবং নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। পাশাপাশি কেন্দ্রগুলোর প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনা আগেভাগেই নিশ্চিত করার বিষয়ে প্রতিষ্ঠান প্রধানদের সহযোগিতা কামনা করা হয়।

নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে ভোটকেন্দ্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় সংশ্লিষ্ট সবাইকে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার আহ্বান জানানো হয়।

কর্তৃপক্ষের আশা, যথাযথ প্রস্তুতি ও সংশ্লিষ্টদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ঠাকুরগাঁও-১ আসনে একটি অবাধ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের পরিবেশ তৈরি হবে।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗