ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান, এলাকায় চাঞ্চল্য

Ajker prithibi
অক্টোবর ৬, ২০২৬ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

 

আবু সুফিয়ান বাবু

প্রেমের সম্পর্কের পর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অবস্থান নিয়েছেন কুলসুম নামে এক তরুণী। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। শনিবার থেকে তিনি শামীম নামে এক যুবকের বাড়ির সামনে অবস্থান করছেন বলে জানা গেছে।

কুলসুমের বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলায়। তিনি জানান, ঢাকার জিরানী এলাকায় চাকরি করার সময় মন্ডলপাড়ার শামীমের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

তরুণীর দাবি, সম্পর্কের পর তারা প্রায় দুই বছর ঢাকায় একই বাসায় ছিলেন এবং স্বামী-স্ত্রীর মতো জীবনযাপন করেছেন। পরে শামীমকে বিয়ের বিষয়ে চাপ দিলে তিনি নানা কারণ দেখিয়ে বিয়ের বিষয়টি এড়িয়ে যেতে থাকেন বলে অভিযোগ কুলসুমের।

কুলসুমের ভাষ্য, বিয়ের জন্য চাপ দেওয়ার একপর্যায়ে শামীম ঢাকার বাসা ছেড়ে গ্রামের বাড়ি রাণীশংকৈলে চলে আসেন। সম্প্রতি তিনি অন্যত্র বিয়ে করতে পারেন—এমন খবর জানতে পেরে ঢাকা থেকে মন্ডলপাড়ায় চলে আসেন কুলসুম। এরপর বিয়ের দাবিতে শামীমের বাড়ির সামনে অবস্থান নেন তিনি।

এদিকে তরুণীর অবস্থানের খবর ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ঘটনাটি দেখতে স্থানীয় লোকজনও ওই বাড়ির আশপাশে ভিড় করছেন বলে জানা গেছে।

তবে কুলসুমের অভিযোগের বিষয়ে শামীম কিংবা তার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে ঘটনার প্রকৃত চিত্র আরও স্পষ্ট হবে।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗