সেলিম রেজা তাজ
যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৭ লাখ ৪১ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)।
সোমবার (১২ অক্টোবর) বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) এলাকার টহলদল এসব পণ্য জব্দ করে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৭২টি শাড়ি, একটি কম্বল, আধা কেজি জিরা, আড়াই কেজি কিসমিস, ১২২টি চকলেট ও ১৬২টি কসমেটিকস সামগ্রী।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ পরিকল্পনা অনুযায়ী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।
তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।