মোঃ মিনারুল ইসলাম
দিবসটির প্রতিপাদ্য বিষয় ''প্রবীণদের দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা ” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (০১লা অক্টোবর,২০২৬) বেলা ১১:০০ টার সময় দর্শনা পুরাতন বাজারে ,পৌর প্রবীণ কমিটির কার্যালয় থেকে একটি র্যালি শুরু করা হয়। র্যালি শেষে পুরাতন বাজার কার্যালয় এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিন। দর্শনা পৌর প্রবীণ কমিটির সভাপতি হাজী মো: ফজলুল হক।
হাজী মোঃ ফজলুল হকের সভাপতিত্বে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হোসেন। দর্শনা পৌর প্রবীণ কমিটির সাধারণ সম্পাদক হাজী মো: আকমত আলী, বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার হাজী মোখলেসুর রহমান টিপু তরফদার, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক মাহবুব- উল ইসলাম খোকন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী মোঃ কামরুজ্জামান যুদ্ধ, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রবীণ নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত অতিথিবৃন্দ ও প্রবীণদের সাথে নিয়ে দিবসের আনন্দ ভাগাভাগি করতে একটি কেক কাটা হয়। আলোচনা সভায় বক্তারা প্রবীণদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, তাদের অধিকার রক্ষা এবং সমাজের মূলধারায় প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জনাব লাভলী ইয়াসমিন প্রবীণদের কল্যাণে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ও স্থানীয় কমিটিকে একযোগে কাজ করার আহ্বান জানান।