
মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার।
কখনো হাসি, কখনো কান্না, কখনো বিরহ বেদনা ও আনন্দ এবং কখনো প্রতিবাদী, কখনো নিরব নিরবচ্ছিন্ন চরিত্রের প্রতিচ্ছবি, কখনো বা আঞ্চলিক, সারা দেশ ব্যাপী সব রকম চরিত্রের পারদর্শী মন মাতানো বিখ্যাত জনপ্রিয় অভিনেতা এবং সিরাজগঞ্জের কৃতি সন্তান জাহিদ হাসানের আজ ৪ অক্টোবর ২০২৬ ইং শুভ জন্ম দিন। জনপ্রিয় এই অভিনেতা আজ ৬০ বছরে পদার্পণ করলেন।
কয়েক দশকের জনপ্রিয় এই অভিজ্ঞ অভিনেতার জীবন বিচিত্র এক ভিন্ন আঙ্গীকের। অভিনয় জীবন শুরু করেন মঞ্চ নাট্য অভিনয়ের মাধ্যমে। অভিনয়ের জন্য কঠোর পরিশ্রম আর ধ্যান জ্ঞ্যান আর সাধনাই ছিল তার একমাত্র ভালোবাসা।
শুধু মঞ্চ নাটকের মধ্যে দিয়ে শুরু করলেও তিনি ১৯৮৬ সালে চলচ্চিত্রে অভিনয় করেন আলোচিত নাটক “জীবন যেমন ” সমাপ্তি, বিচ্ছুসহ আরও অসংখ্য নাটকে। ২০০০ সালে শ্রাবণ মেঘের দিনের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়াও তিনি ব্যাতিক্রম হালদ ও সাপলুডু সিনেমায় অভিনয় করে ব্যাপক সাড়া ফেলে আলোচনার শীর্ষে চলে আসেন।
শুধু ছোট পর্দাতেই জনপ্রিয় নয় বড় পর্দাতেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন এই বহুগুণী অভিনেতা। এছাড়াও তিনি তার জমজ অভিনয়ের মাধ্যমে ঝন্টু মন্টু সিনেমায় জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন। অভিনয়ই একমাত্র তার ধ্যান, জ্ঞ্যান, সাধণা।
যেমন অভিনয় করে সকলের মন জয় করেন বাস্তব জীবনেও তিনি একজন নম্র ভদ্র বিনয়ী এবং অনেক অমায়িক ভালো মানুষ। জন্ম দিন নিয়ে তার বড় কোন সেলিব্রেশন না করে সকলের সাথে আন্তরিক ও পরিবার পরিজন এবং বন্ধু বন্ধব আত্মীয় স্বজনদের সাথে সময় কাটানোই তার বেশি পছন্দের।
ব্যক্তিগত জীবনে স্ত্রী জনপ্রিয় অভিনেত্রী ও মডেল এবং নিত্য শিল্পী মোছা সাদিয়া ইসলাম মৌ ও দুই সন্তানকে নিয়ে সুখী পরিবার নিয়ে বেশ ভালো আছেন। জনপ্রিয় এই অভিনেতা আজকের এই দিনে সিরাজগণ্জের সদর উপজেলায় জন্ম গ্রহণ করেন। তিনি অভিনয়ে যেমন জনপ্রিয় বাস্তব জীবনেও তেমনই সকলের কাছে জনপ্রিয়।


